Truck Lagbe - Fast and affordable truck & pickup hiring app

ট্রাক লাগবে ওনার অ্যাপে নতুন ট্রাক রেফার করুন, উপভোগ করুন দারুন সব বোনাস!

Written by Nazifa Tabassum Tandra | মার্চ 2, 2026 9:02:06 AM

ট্রাক লাগবে রেফারেল প্রোগ্রাম: লাভ হবে দু’জনেরই

আপনি কি ট্রাক লাগবে-তে নিয়মিত ট্রিপ ধরছেন? নিয়মিত আয়ও হচ্ছে? এবার আপনার পরিচিত ট্রাক মালিককেও ট্রাক লাগবে ওনার অ্যাপে নিয়ে আসুন এবং সুযোগ করে দিন বেশি বেশি আয় করার। দুজনেই পাবেন আকর্ষণীয় বোনাস! রেফার করলেই আয় শুরু!

আপনি কী পাবেন?

আপনার রেফার করা নতুন ট্রাক মালিক তার প্রথম ট্রিপ শেষ করলেই আপনি পাবেন ৳১৫০ ক্যাশ বোনাস। টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে যোগ হবে।

সহজ রেফার, সরাসরি আয়। ট্রিপ সম্পন্ন হলেই নিশ্চিত বোনাস!

নতুন ট্রাক মালিক কী সুবিধা পাবে?

নতুন মালিক প্রথম ৩টি ট্রিপে পাবে আকর্ষণীয় কমিশন সুবিধা।

  • প্রথম ট্রিপে ৩০% কমিশন ছাড়
  • দ্বিতীয় ট্রিপে ৪০% কমিশন ছাড়
  • তৃতীয় ট্রিপে ৫০% কমিশন ছাড়

এর ফলে নতুন মালিক দ্রুত প্ল্যাটফর্মে অভ্যস্ত হতে পারে এবং শুরু থেকেই আয় বাড়াতে পারে।

কিভাবে রেফার করবেন?

  1. আপনার পরিচিত ট্রাক মালিককে বলুন রেফারেন্স হিসাবে আপনার মোবাইল নাম্বার ব্যবহার করতে।
  2. নতুন মালিক ট্রাক লাগবে ওনার অ্যাপে লগ ইন করে ভেরিফিকেশন সম্পন্ন করবেন।
  3. অ্যাপের ‘আমার ট্রাক’ সেকশনের রেফারেন্স কোড অপশনে আপনার মোবাইল নাম্বার যুক্ত করবেন।
  4. নতুন মালিকের প্রথম ট্রিপ সম্পন্ন হলেই আপনার অ্যাকাউন্টে যোগ হবে ৳১৫০ বোনাস।

ট্রাক লাগবে বিশ্বাস করে, একসাথে এগিয়ে গেলে সাফল্যও ভাগ হয়, আয়ও বাড়ে। আজই রেফার করুন। নিজেও আয় করুন, অন্যকেও আয় করতে সাহায্য করুন

সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন ১: কখন বোনাস অ্যাড হবে?

উত্তর: আপনার রেফার করা নতুন ট্রাক মালিক প্রথম ট্রিপ শেষ করলেই ৳১৫০ বোনাস স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে যোগ হবে।

প্রশ্ন ২: একই ব্যক্তি কি একাধিক ট্রাক মালিক রেফার করতে পারবেন?

উত্তর: হ্যাঁ, আপনি একাধিক নতুন ট্রাক মালিক রেফার করতে পারবেন। প্রত্যেকে প্রথম ট্রিপ সম্পন্ন করলে প্রতিবারই আপনি নির্ধারিত ৳১৫০ বোনাস পাবেন (শর্ত প্রযোজ্য)।